ব্রেকিং নিউজ
আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার শিশুর অধিকার ও নিরাপদ ভবিষ্যতের বার্তা নিয়ে নেত্রকোণায় শিশু দিবস পালিত বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ, দুদকে তদন্ত আবেদন নান্দাইলে কম্পিউটার দোকানে ভুয়া এনআইডি তৈরির অভিযোগ, ১৯টি সিলসহ মালিক আটক নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত রাজশাহীর মোহনপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা
×

ইয়ানূর রহমান - স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২/২/২০২৫, ৬:৪৪:২৬ PM

ফুলের রাজ্যের জনক গদখালীর শের আলী সরদার আর নেই

যশোরের গদখালীর ফুলের রাজ্যের জনক শের আলী সরদার (৭০) আর নেই। বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোরে চিকিৎসাধীন অবস্থায় নিজবাড়িতে মৃতবরণ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। ১৯৮২সালে প্রথম তারই হাত ধরে গদখালী-পানিসরায় ফুল চাষ শুরু হয়। আর সেই যশোরের গদখালী আজ দেশের ফুলের রাজধানী হিসেবে খ্যাতি লাভ করেছে।

করেছে।শের আলী সরদার মাত্র এক বিঘা জমিতে ফুলের চাষ দিয়ে শুরু করে ফুল চাষের যাত্রা। এবং বর্তমানে  হাজার হাজার বিঘা ফুলের চাষ হয় এই গদখালীতে। মূলত তার হাত ধরেই যশোরের ঝিকরগাছার পানিসারা ফুলের রাজ্য হিসাবে গড়ে উঠতে শুরু করে।

বাংলাদেশের যশোরকে ফুলের রাজধানী হিসাবে গড়ার কারিগর শের আলী আজ ভোরে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে এই ফুল প্রেমীর বয়স ছিল (৭০)বছর । মৃত্যুকালে স্ত্রী ২পুত্র ৩কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। জোহরবাদ নিজ বাড়িতে প্রথম ও আসরবাদ হাড়িয়া ফুল মোড়ে দ্বিতীয় জানাজা শেযে তার নিজস্ব অর্থায়নে তৈরী মসজিদের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।